1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

লিভারপুলের বড় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

অ্যাস্টন ভিলার কাছে ২-৭ গোলের বড় ব্যবধানে হারটাই যেন কাল হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের। সেই ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে এখন সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থান পাচ্ছে না তারা। লম্বা সময় ধরে শীর্ষে বসে আছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে নিজেদের ম্যাচে জিতেছে লিভারপুল ও টটেনহ্যাম। ঘরের মাঠে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় পেয়েছে ৪-০ গোলের ব্যবধানে।

অ্যানফিল্ডে প্রায় ৯মাস পর ঘরের মাঠের দর্শকদের সামনে খেলেছেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। নিজেদের সমর্থকদের হতাশ করেননি দলের তারকা ফুটবলাররা। ম্যাচের প্রথম গোলটিই করেন সালাহ। ২৪ মিনিটের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোলের খুব কাছে বল পান সালাহ। যা থেকে গোল আদায় করতে কোনও ভুল হয়নি তার।

ম্যাচের বাকি তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। দুই হাজার দর্শকের সামনে ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। তার মিনিট নয়েক পর ব্যবধান আরও বাড়ান জোয়েল ম্যাটিপ। শেষের গোলটি উপহার পায় লিভারপুল। আত্মঘাতী গোল করে বসেন ওলভসের ফরাসি ডিফেন্ডার নেলসন সেমেদু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ