1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ভ‌্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্ক পরতে হবে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।’

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে। সারাদেশে আজ যেই ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ তো জানায়ইনি, উল্টো সমালোচনাই করেই যাচ্ছে। যা জাতি কখনো আশা করেনি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ মানুষের মনের মণিকোঠায় উন্নয়ন, সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছেন। এতেই বিএনপির সহ্য হয় না।’

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক কারণে ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় ৫ লাখ দেশের নাগরিকের বসবাস। এসব রোহিঙ্গার জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক,পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদের ভাষানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে।’

ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণসম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ