1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

ট্রেনের ধাক্কায় যশোরে ট্রাক রেললাইনে: খুলনা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ৭০ Time View

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংসের কাছে বুধবার বিকেলে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় চালবাহী একটি ট্রাক চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

এতে কেউ হতাহত না হলেও খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ জানান, বিকেল ৪টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেনটি ভাঙ্গাগেট রেলক্রসিং এলাকায় পৌঁছানোমাত্র চালবাহী একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে।

রেলক্রসিংয়ে ওঠার পর পরই ট্রাকচালক ট্রেন দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হলেও মুহূর্তেই ট্রাকটি ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে যায়।

এতে করে ট্রেনটিও সেখানে থেমে যায়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে ট্রাকটিকে বিচ্ছিন্ন করার কাজ চলছিল।

রেললাইনে সাগরদাড়ি এক্সপ্রেস আটকে থাকায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ