1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

প্রাথমিকে অনৈতিক লেনদেনে শিক্ষক নিয়োগের সুযোগ নেই: অধিদপ্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কিছু স্বার্থান্বেষী মহল অনৈতিক লেনদেন করেন। আর এই অনৈতিক লেনদেনের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অর্থ লেনদেনের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের সুযোগ নেই।

আজ মঙ্গলবার (১ডিসেম্বর) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় কিছু স্বার্থান্বেষী মহল চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ লেনদেন করছেন যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। প্যানেল থেকে শিক্ষক নিয়োগ করা হবে বলে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো প্রকার অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের ৩০ জুলাই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই বছরের ৩০ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সকল শূন্য পদ তথা ১৮ হাজার ১৪৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্যানেল করার বিষয় উল্লেখ ছিল না। ফলে এ নিয়োগে কোনো প্যানেল বা অপেক্ষমান তালিকা করা হয়নি।

চলতি বছরের ১৯ অক্টোবর সহকারী শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৩০ হাজার শূন্যপদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ