1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

বাংলাবান্ধা স্থল বন্দরে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থল বন্দরের স্টেকহোল্ডারদের সাথে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের সমসাময়িক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বন্দরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ে বিভিন্ন সমস্যা সম্ভবনার কথা উঠে আসে।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে এক ঝটিকা সফরে ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। এরপর তেতুলিয়া বেরং কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্দরের সমস্যা নিরসনে ও উন্নয়ন সম্ভাবনার মহা পরিকল্পনার জন্য বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতিবেদন আকারে পাঠানোর জন্য নির্দেশনা দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লি. এর পরিদর্শক সারোয়ার আলম, ১৮বিজিবি অধিনায়ক খন্দকার আনিছুর রহমান আনিছ, কাস্টম সহকারী কমিশনার আবু জাফর মো. রায়হান, পুলিশ সুপার মো. ইউসুফ আলী প্রমূখ বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ