1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শেষটা ভালবাসার সাথে শেষ হতে পারে: শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭৪ Time View

এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে গতকাল সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সে স্ট্যাটাসে ফারিয়া জানিয়েছিলেন, ‘আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই, বন্ধুত্বের বিচ্ছেদ নেই।’

বিবাহবিচ্ছেদের খবর জানানোর পরদিন আজ সকাল ১১টা ২১ মিনিটে ফারিয়া আর এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘তার মানে কি দাঁড়ালো, মানুষ ব্লেইম গেইম, গালি-গালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে! বিচ্ছেদ কেন সুন্দর হবে!!! কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে!!!’

শবনম ফারিয়া ক্ষোভ প্রকাশ করে আরো লিখেছেন, ‘প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সম্মান দিয়ে, ভালবাসার সাথে শেষ হতে পারে। আমার কষ্ট, আমার অভিমান সব আমার কাছেই থাক। এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না।’

পত্রপত্রিকার খবর, অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন। সে সময় তাঁরা জানিয়েছিলেন, ২০১৫ সালে ফেসবুকে তাঁদের পরিচয় হয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ