1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নরসিংদীতে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬৮ Time View

নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী।

খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে।

শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ