1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

আদিত্যর নতুন ছবির নায়িকা সঞ্জনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৮ Time View

অনুরাগ বসুর ‘লুডো’-তে অভিনয় করে বেশ ভালোই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। এবার আরও একটি নতুন ফিল্মের ঘোষণা করলেন আদিত্য। তারই সঙ্গে জানালেন, তাঁর নতুন ছবি ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এর নায়িকা হবে সঞ্জনা সাংঘি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ দিয়ে বলিউডে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছেন সঞ্জনা।

মুম্বাই মিররের খবর অনুযায়ী, সঞ্জনা তাঁর এই নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত। ছবিটি নিয়ে বলতে গিয়ে সঞ্জনার বক্তব্য, এই কদিনে একাধিক স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-ই তাঁর কেরিয়ারের ভালো পুশ হতে চলেছে। বড় কমার্শিয়াল ছবি হিসেবে এটা একটা দারুণ ছবি হতে চলেছে বলেই মনে করেন তিনি।

‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এ নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে সঞ্জনার কথা, প্রত্যেকটি ভারতীয় মেনে নিজেকে যেমন ভাবে দেখতে চান, ঠিক তেমনই একটা চরিত্র হতে চলেছে এই ছবিটির চরিত্র। ছবিটার জন্য শারীরিক, মানসিক ভাবে তৈরি হতে হচ্ছে। তবে ছবিটা দারুণ থ্রিলিং হতে চলেছে বলে জানিয়েছেন সঞ্জনা। জি প্রোডাকশনের প্রযোজনায় আগামী মাসেই শ্যুটিং শুরু হবে ছবিটির। ছবিটির পরিচালক কপিল ভার্মা। প্রযোজনায় সঙ্গী আহমেদ খান ও তাঁর স্ত্রী শায়রা খান। আদিত্য রায় কাপুর ও সঞ্জনা সাংঘি বাদে এই ছবির কাস্ট এখনও জানানো হয়নি।

সঞ্জনার চরিত্রটির নাম কাব্য। সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা শেয়ার করেছেন তিনি। ২০২১ সালেই ছবিটি মুক্তির কথা জানিয়েছেন ছবির নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ