1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে দেশের আভ্যন্তরীনসহ আঞ্চলিক যোগাযোগের ব্যবস্থা সুগম হবে। দেশ বিদেশের ব্যবসা বানিজ্য তরান্বিত হবে। রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে ওই রেল সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডুয়েল গেজের এ সেতু নির্মানের মধ্যে দিয়ে ভারত, নেপাল, বার্মা এবং চীনের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা সচল হবে। এ অঞ্চলে ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে। সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগের প্রস্তাবনা রয়েছে।

জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন প্রমূখ।

এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২৯ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে অনুষ্ঠানের মুল অংশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ