1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রোনালদোর জোড়া গোলে হাসিমুখে মাঠ ছাড়লো জুভেন্টাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৪ Time View

ক্যালিয়ারির বিপক্ষে দাপুটে জয় পেল জুভেন্টাস। এবার জুভদের জয়ের নায়ক রোনালদো। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার সিআর সেভেনের জোড়া গোলে ঘরের মাঠ তুরিনে ২-০ ব্যবধানে জিতেছে আন্দ্রে পিরলোর দল।

জুভরা ম্যাচটিতে মাঠে নেমেছিল নারীদের ওপর ঘরোয়া সহিংসতা বন্ধের সচেতনতামূলক বার্তা দিতে। তার জন্য রোনালদোদের গালে ছিল লাল রঙের দাগ। বার্তাটা তারা অবশ্য দিয়েছে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে।

প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জুভদের এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার। ৩৮তম মিনিটে আলভারো মোরাতার পাস থেকে প্রথম গোলটি করেন রোনালদো। ৩৫ বছর বয়সী দ্বিতীয় গোলটি করেন ৪২তম মিনিটে, মেরিহ ডেমিরালের পাস থেকে।

এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ