1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাজধানীতে বাসে আগুন : ১৬ মামলায় ৪৭ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৭৩ Time View

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি পরিবহন ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে। শাহবাগ থানা ৬ জন, পল্টন থানা ৯ জন, বংশাল থানা ৭ জন, কলাবাগান থানা ২ জন, তুরাগ ১ জন, উত্তরা পূর্ব ৯ জন, খিলক্ষেত ২ জন, সূত্রাপুর ৮ জন, ভাটারা থানা ১ জন ও মতিঝিল থানা ২ জনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া এজাহারনামীয় অন্য পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তরপাশে কর অঞ্চল-১৫তে পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেয়া হয়।

এ ছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিংয়ে জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রলপাম্প সংলগ্ন বিআরটিসির দোতলা বাসে এবং ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও অগ্নিসংযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ