1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

গণপরিবহনে মাস্ক ব্যবহারের নির্দেশ পরিবহন মালিক সমিতির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৫ Time View

দেশের সব গণপরিবহনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার (১৪ নভেম্বর) সমিতির আওতাধীন সব মালিক সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ নির্দেশ দেন।

চিঠিতে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো স্বাভাবিক হয়নি। চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনও নানা উদ্যোগ গ্রহণ করেছে।

চিঠিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সব জেলা, শাখা ও ইউনিটে চলাচলকারী সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার করা একান্ত প্রয়োজন। কারণ একমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমেই এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আপনাদের সমিতিভুক্ত সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশ দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ