1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬৪ Time View

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মোমিনুল হকের পর করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ডের জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন।

নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। বুধবার বিকালে রিপোর্ট পেলাম। তাতে পজিটিভ এসেছে।’

তবে নির্বাচক হাবিবুল বাসারের পজিটিভ আসলেও তার স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি।

গত দুই দিন প্রচণ্ড জ্বর ছিল হাবিবুল বাশারের। পরিবারের সবাইকে নিয়ে মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়েছেন। বুধবার বিকালে সেই পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্ব থাকা হাবিবুল বাশার খেলোয়াড়দের পরখ করতে নিয়মিত মাঠে যাচ্ছিলেন। তবে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন।

তিনি জানিয়েছেন, জ্বর এখনো আছে। আর চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ