1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

করোনাভাইরাস: প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৭ Time View

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এছাড়া এক সপ্তাহে চতুর্থবারের মতো ৬ লাখের বেশি মানুষের দেহে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৫ কোটি মানুষ।

বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১৪শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৪৭ হাজারের বেশি। এক লাখ ৩৭ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে; ফলে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ইতালি। এপ্রিলের পর প্রথম, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। মোট মৃত্যু ৪৩ হাজার; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

এদিকে ৬ মাসে প্রথমবার প্রায় ৬শ’ মৃত্যুর পর, বিশ্বের ৫ম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলাখ। দিনে ৩শ’ থেকে সাড়ে ৫শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ভারত, ইরান, রাশিয়া, পোল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ