1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সম্প্রচারস্বত্ব পেল যে চ্যানেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৪ Time View

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের নবাগত স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পুরো মিডিয়া স্বত্বই লাভ করেছে দেশের নতুন এই চ্যানেলটি। পাঁচ দলের অংশগ্রহণে চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন- ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টি-স্পোর্টস টি-টোয়েন্টি কাপের টেলিভিশন স্বত্ব, ডিটিএইচ এবং ওটিটি স্বত্ব লাভ করেছে।’

টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ানোর সঠিক তারিখ অবশ্য এখনও ঠিক করেনি বিসিবি। তবে ২১ বা ২২ নভেম্বর এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। বিপিএলের আদলে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশের ১১৩ জন ক্রিকেটার ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন।

এদের মধ্যে বিপ টেস্টে সর্বোচ্চ ১৩.৭ স্কোর করেছেন গত এক বছর ক্রিকেটের বাইরে থাকা সাকিব। বাকীদের অধিকাংশই বিপ টেস্টের পাস মার্ক ১১ নিয়ে উত্তীর্ণ হন। আবার ওই স্কোর করতেও ব্যর্থ হয়েছেন নাসির হোসেন, সুভাশিষ রায় ও সোহাগ গাজীর মতো ক্রিকেটাররা।

এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এতে অংশ নিবে দেশের ১৬০ জন ক্রিকেটার।

বিসিবি জানায়- চারটি ক্যাটাগরিতে মোট ১৬০ জন খেলোয়াড় রয়েছেন ড্রাফটের তালিকায়। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি চেয়ারম্যান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, আগামী ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি। তিনি বলেন, ‘খুব সম্ভবত আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করবো। এজন্য ১৬০ খেলোয়াড়ের তালিকা করেছি।

এদিকে, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ