1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্যাসিয়াসের ‘১০০’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১৫১ Time View

ইতালিকে হারিয়ে বড় আসরের টানা তিনটি শিরোপা জেতার রেকর্ড গড়েছে স্পেন। একই সঙ্গে স্প্যানিশ দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াসও গড়েছেন ব্যক্তিগত একটি রেকর্ড। জাতীয় দলের হয়ে একশটি ম্যাচে জিতেছেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।

২০০০ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হয় ক্যাসিয়াসের। এরপর থেকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার। জাতীয় দলেও আলো ছড়িয়েছেন। এপর্যন্ত ১৩৭টি ম্যাচ খেলে প্রথম ফুটবলার হিসেবে ১০০ ম্যাচে জয় পেয়েছেন তিনি। এর মধ্যে ২০১০ সালের বিশ্বকাপও জিতেছেন লাল শিবিরের শট স্টপার।

ইউরো চ্যাম্পিয়ন্সশিপেও দারুণ পারফরমেন্স করেছেন ক্যাসিয়াস। গ্রুপ পর্বে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র হয় স্পেনের। ওই ম্যাচে গোলটি করেন ইতালির দি নাতাল। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে তার বিশ্বস্ত দুটি হাত ফাঁকি দিয়ে স্পেনের জালে বল পাঠাতে পারেনি কোনো দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ