1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই

সর্বোচ্চ উইকেট শিকার করে ‘পার্পল ক্যাপ’ দখলেই রাখলেন রাবাদা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৯৭ Time View

আরব আমিরাতে এবারে আইপিএলে শুরু থেকেই ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছিলেন। সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপের দাবিদারও তিনি ছিলেন। যদিও তার পিছুপিছু ছুটে আসছিলেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ।

অবশেষে ক্যারিবীয় এই পেসারকে ধরতে পারেননি ভারতের বুমরাহ। মঙ্গলবারের ফাইনালে ৩ ওভারে ৩২ রান খরচায় একটি উইকেট পেলেও আসরের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব রাবাদারই দখলে। আইপিএল ১৩তম আসরের ‘পার্পল ক্যাপ’ জিতে নিলেন রাবাদা।

১৭ ইনিংসে ৩০ উইকেট নিয়েছেন রাবাদা। দ্বিতীয় অবস্থানে থাকা বুমরার সংগ্রহ ১৫ ইনিংসে ২৭ উইকেট। আর বুমরার সতীর্থ অস্ট্রেলিয়ার গতি তারকা ট্রেন্ট বোল্ট ১৫ ইনিংসে ২৫ উইকেট সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এর আগের আসরে এই কৃতিত্বটি ছিল স্বদেশি লেগস্পিনার ইমরান তাহিরের। সেই আসরেও দুর্দান্ত ছিলেন রাবাদা। কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেলে তার থেকে ১ উইকেট বেশি হয়ে যায় ইমরান তাহিরের।

এবারের আসরে ২০ বা এর বেশি উইকেট পেয়েছেন মোট ৮ জন বোলার। রাবাদা, বুমরা, বোল্ট ছাড়া বাকি ৫জন হলেন -এনরিচ নর্টজে (দিল্লি) ২২ উইকেট, যুজবেন্দ্র চাহাল (ব্যাঙ্গালুরু) ২১ উইকেট, রশিদ খান (হায়দরাবাদ) ২০ উইকেট , জোফরা আর্চার (রাজস্থান) রাজস্থানের এবং মোহাম্মদ সামি (পাঞ্জাব) ২০ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ