1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিসিবির ফিটনেস টেস্টে ফেল নাসির হোসেন ও সোহাগ গাজী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫৫ Time View

ফিটনেস টেস্টে ফেল করায় বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে থাকতে পারবেন না নাসির হোসেন ও সোহাগ গাজী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শেষ হচ্ছে বুধবার। সাকিবের সাথে টেস্ট দেবেন আরো কয়েকজন। প্লেয়ার্স ড্রাফটে নাম তুলতে পাশ করতে হবে বিপ টেস্টে। মঙ্গলবার সর্বোচ্চ ১৩ দশমিক ৬ স্কোর করেছেন মেহেদী মিরাজ। তবে ফেল করেন নাসির হোসেন ও সোহাগ গাজী।

নাসির হোসেন, টাইগার স্কোয়াডের গুড ফিনিশার যেন নিজেই ফিনিশ, ফুরিয়ে গেছেন। বিপ টেস্টে নুন্যতম ১১’র বিপরীতে নাসিরের স্কোর মাত্র সাড়ে আট। অথচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টির জন্যই তার চেয়ে বেশ সিনিয়র আশরাফুল, রাজ্জাক, শাহরিয়ার নাফিসরা এখনো কত ফিট। প্রথম দিনই চমক দেখান বিপ টেস্টে।

জাতীয় দলে এখন আর জায়গা পাননা নাসির। ২০১৬ সালের পর থেকেই অনিয়মিত নাসির। একের পর এক নারী স্ক্যান্ড্রেলে সমালোচিত হন নাসির। খেলার প্রতি একাগ্রতা কমে বেশ। জাতীয় দলে ফেরার শেষ সুযোগটাও হাত ছাড়া হয় খ্যাপ খেলে ইনজুরি পড়লে। এখন তার জীবনে ঘরোয়া ক্রিকেটে খেলাটাও অনেক দুরের কিছু মনে হয়।

একই অবস্থা সোহাগ গাজীরও। অল রাউন্ডার হিসেবে কি শুরুটাই না করেছিলেন গাজী। সংবরণের অভাবে খেই হারান দ্রুতই। সমালোচিত হন অশালীন আচরণে।

প্রথমদিনে বেশিরভাগ ক্রিকেটার ফিটনেস টেস্টে ভালো করলেও ২য় দিনে ফিট ক্রিকেটারের সংখ্যা তুলনামুলক কম পাওয়া গেছে। একদিন পরেই টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। পাঁচ দলে ভাগ হয়ে চার ক্যাটেগরিতে খেলবে ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ