1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৪ Time View

আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৯ নভেম্বর) নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধী দল চায়।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুদেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের কাছে প্রাধান্য পাবে বলে প্রত্যাশা করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ