1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষা হবে ৩ ইউনিটে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা, ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

আজ রবিবার (৮নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে।’

এটি কার্যকর হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। এ ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কীভাবে চ ইউনিট এবং ঘ ইউনিটকে শুধু ক, খ, গ- এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে।

মূলত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা খ ইউনিট এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গ ইউনিটের মাধ্যমে ভর্তি হয়ে আসছে। এ তিন ইউনিটে পরীক্ষার পর অনুষ্ঠিত হতো সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের পরীক্ষা। যেটির মাধ্যমে তিনটি বিভাগের শিক্ষার্থীরা কেবল বিভাগ পরিবর্তনের জন্যই পরীক্ষা দিতেন। এ ক্ষেত্রে অনেকে বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকের বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতেন। আবার ব্যবসা থেকে মানবিকে চলে আসার জন্য পরীক্ষা দিতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ