1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মার্কেটে বাবা-মা, বাসায় মেয়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সানজিদা আক্তার অথৈ (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার মাহামুদপুর সাদু মাদবর রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সানজিদা আক্তার অথৈ সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মহেশপুর এলাকার আক্তার হোসেন সোহেলের মেয়ে।

নিহতের মা পাপড়ী আক্তার জানান, ১০-১২ বছর আগে পারিবারিক সমস্যার কারণে স্বামী আক্তার হোসেন সোহেলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৪ সালে একমাত্র মেয়ে সানজিদা আক্তার অথৈকে নিয়ে মাহাবুবুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু অথৈ তার মায়ের নতুন সংসারে না থেকে ফরিদপুরে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে ফরিদপুর একটি হাইস্কুলের ৭ম শ্রেণিতে পড়ে। করোনায় স্কুল বন্ধ থাকায় গত প্রায় ৫ মাস আগে মায়ের কাছে বেড়াতে আসে। পাপড়ীর ২য় সংসারের দুই সন্তানের সঙ্গে হাসিখুশি সময় পাড় করছিল অথৈ।

তিনি বলেন, পরিবারের সবাই কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শুক্রবার সকালে স্বামীকে সঙ্গে নিয়ে কেনাকাটার জন্য ঢাকায় যাই। বাসায় অথৈ ও আরও দুই সন্তানকে রেখে যাই। দুপুরে বাসার মালিক ফোন করে অথৈয়ের আত্মহত্যার খবর দেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, মা-বাবার অনুপস্থিতিতে দুই ভাই-বোনকে টিভি দেখতে দিয়ে অথৈ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অথৈ আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ