1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রচণ্ড আঘাতে আহত পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। চলতি মাসের প্রথম দিন থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন হালের লাস্যময়ী এ অভিনেত্রী।

নতুন খবর হলো-ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে আহত হয়েছেন পরী। আপাতত বিশ্রামে আছেন তিনি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

তিনি জানান, গতকাল (৪ নভেম্বর) লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচণ্ড আঘাত পান পরীমনি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন তিনি। তবে পুরোপুরি সুস্থতার জন্য শুক্রবার (৬ নভেম্বর)-এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পাণ্ডলিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ