1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বাংলাদেশ থেকে চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

মহামারি করোনা ভাইরাসের কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না। তবে, কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।

এছাড়া, জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়। আজকের পরে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।

দূতাবাস জানায়, স্থগিতাদেশটি মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। ব্যবস্থাগুলো পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন সময় মতো জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ