1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিএসএফের হাতে কুড়িগ্রামের সাংসদ, জেলা প্রশাসক আটক, পরে মুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ১৪০ Time View

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময়  স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরাম্যান নাজমুল হোসেনসহ ৭ জনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিছুক্ষণ পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় ভারতের মসলাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের আটক করে।

পরে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হলে দুপুর সোয়া ২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

সূত্র জানায়, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরা ম্যান নাজমুল হোসেনসহ ৭ সদস্যের একটি দল বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সোমবার সকালে স্পিড বোটে করে সীমান্তবর্তী ওই বন্যাদুর্গত এলাকায় যান।

একপর্যায়ে নারায়ণপুর সীমান্ত এলাকায় গেলে স্পিড বোটের চালক ভুল করে ভারতীয় অংশে ঢুকে পড়লে মসলাবাড়ী বিএসএফের টহলে থাকা সদস্যরা তাদের আটক করে।

কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল জানান, বন্যার কারণে পথ ভুল করে ভারতীয় অংশে ঢুকে পড়ায় এ অনাকাঙিক্ষত ঘটনা ঘটে।

দ্রুত তাদের মুক্ত করার জন্য ভারতের বিএসএফের ২২ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিজিবি।

পরে দুপুর সোয়া ২টার দিকে আটকদের পরিচয় জানবার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ