1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সংক্ষিপ্ত সিলেবাসে আজ থেকে মাধ্যমিকে পাঠদান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এর আলোকে আজ রবিবার (১ নভেম্বর) থেকে পাঠদান শুরু হবে। পাঠদান শুরুর পর সাপ্তাহিক এসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানা গেছে, সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরের মধ্যে পাঠদান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

পাঠ্যসূচি ও মূল্যায়ন টুলস তৈরির জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত এই ৮ সপ্তাহের কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে, তার নির্দেশনা সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। প্রথম সপ্তাহে মূল্যায়নের পর দ্বিতীয় সপ্তাহের প্রস্তুতি নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে ৮ সপ্তাহ শেষে শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রম শেষ হবে।

এ ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে আছে— নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত পুনর্বিন্যাস করা সিলেবাস শেষ করতে হবে। প্রস্তাবিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে প্রত্যেক বিষয়ে একটি করে কাজ দিতে হবে। প্রত্েযক বিষয়ে ৮ সপ্তাহে প্রস্তাবিত ৮টি কাজ সম্পন্ন করতে হবে।

শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক কাজের মূল্যায়ন করবেন। এ কার্যক্রমে প্রত্েযক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতসহ শিক্ষাপ্রতিষ্ঠানকে সব মূল্যায়নের তথ্য সংরক্ষণ করতে হবে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপর এনসিটিবি এই সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ