1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নঁতকে উড়িয়ে দিল পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৫ Time View

চোট নিয়ে ছিটকে যাওয়া নেইমারের অভাব সেভাবে অনুভব করতে দিলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা গোল করলেন, করালেন। নঁতকে উড়িয়ে লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রাখল পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

ম্যাচের শুরু থেকে নঁতের রক্ষণে চাপ বাড়ানো পিএসজি দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। রাফিনিয়ার ক্রস থেকে দানিলো পেরেইরার হেডে পোস্টের বাইরে দিয়ে যায় বল।

খেলার ধারার বিপরীতে ১৫ মিনিটে এগিয়ে যেতে পারত নঁত। কিন্তু বাইলাইন থেকে সতীর্থের বাড়ানো বল ছয় গজ বক্সে ফাঁকায় পেয়েও অবিশ্বাস্যভাবে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি মোজেজ সিমোন।

২৭তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি এমবাপে। বিরতির আগে আরেকটি সুযোগ হারান তিনি। সারাবিয়ার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ নন অরক্ষিত ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য এগিয়ে যায় পিএসজি। ৪৭তম মিনিটে এমবাপের পাসে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার এররেরা। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের নেওয়া শট ফেরান গোলরক্ষক।

৬৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান এমবাপে। প্রতিপক্ষের ডি-বক্সে তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি।

৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারান নঁতের কাদের বাম্বা। তার শট ফিরিয়ে পিএসজির ত্রাতা গোলরক্ষক কেইলর নাভাস। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন সারাবিয়া।

আসরের প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা সাত ম্যাচ জিতল পিএসজি। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ১৮ পয়েন্ট নিয়ে লিল দুইয়ে ও রেন তিনে আছে। লিল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ