1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জয়ে ফিরল ম্যান সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫২ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা সিটির সামনে ১৩ মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। কেভিন ডে ব্রুইনের কর্নার খুঁজে পায় এমেরিক লাপোর্তকে। তবে ১০ গজ দূর থেকে পোস্টের বাইরে দিয়ে শট নেন এই ফরাসি ডিফেন্ডার। ২৩তম মিনিটে খুব কাছ থেকে তরেসের শট ফেরান গোলরক্ষক। পরের মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন রিয়াদ মাহরেজ।

আক্রমণের ধারাবাহিকতায় ২৮তম মিনিটে এগিয়ে যায় সিটি। ডে ব্রুইনের পাসে ২০ গজ দূর থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার ওয়াকার।

প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের উদ্দেশে শট নেয় ১০টি, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, নিজেদের প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকা শেফিল্ডের গোলের উদ্দেশে নেওয়া ২ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মাহরেজের নিচু ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

৭০তম মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল শেফিল্ড। বাইলাইন থেকে সতীর্থের বাড়ানো বল উড়িয়ে মারেন ইংলিশ মিডফিল্ডার জন লুন্ডস্ট্রাম। শেষ দিকে খুব কাছ থেকে বের্নার্দো সিলভার শট গোলরক্ষক ফেরালে আর ব্যবধান বাড়েনি সিটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ