1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রাম্য সালিশে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে (৬৫) পিটিয়ে ও গলাটিপে হত্যার মামলার দুই আসামি লিটন (৪০) ও উজ্জ্বলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হারুনুর রশিদ বলেন, মামলায় আসামি ১১ জন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজের পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টির মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সালিশের আয়োজন করা হয়। সালিশে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে নিহত লতিফ খানের ছেলে হাবিব খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ