1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১,৬০৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৫ হাজার ৯০৫ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৩৭তম দিনে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৩১টি। আর দেশের মোট ১১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৪১টি। এর মধ্যে ১,৬০৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫,৯০৫ জনের মধ্যে ৪ হাজার ৫৪১ জন পুরুষ ও ১,৩৬৪ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪২২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯.৪১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৪৩৪ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। তবে, করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পেতে থাকলেও কমে এসেছে সে হার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ