1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

লিভারপুলের টানা দ্বিতীয় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৩ Time View

গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন দিয়েগো জোতা। শেষ দিকে ব্যবধান বাড়ালেন মোহামেদ সালাহ। মিতউইলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

আক্রমণভাগের তিন সেনানি সালাহ, সাদিও মানে ও রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে নামা লিভারপুলের প্রথমার্ধের খেলায় ছিল না চেনা ধার। প্রথম আধা ঘণ্টায় তারা গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি, সব মিলে বিরতির আগে পাঁচটি শট নিলেও কোনোটাই লক্ষ্যে ছিল না।

ডেনিশ চ্যাম্পিয়ন মিতউইলান অবশ্য তৃতীয় মিনিটেই ভালো একটি সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারেননি তাদের ডেনিশ মিডফিল্ডার আন্দের্স দ্রায়ের। তার শট ঠেকান গোলরক্ষক আলিসন। ৩০তম মিনিটে একটি ধাক্কা খায় প্রথম ম্যাচে আয়াক্সকে হারানো লিভারপুল। চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো।

বিরতির পর আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। ৫৫তম মিনিটে লক্ষ্যে প্রথম শটেই মেলে জালের দেখা। জেরদান শাচিরি ডি-বক্সের ডান দিকে পাস দেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে। তার বাড়ানো বল খুব কাছ থেকে ফাঁকা জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড জোতা।

৬০তম মিনিটে সালাহ ও মানেকে একসঙ্গে বদলি নামান কোচ, পরে নামান ফিরমিনোকেও। কিন্তু তেমন কিছু করে দেখাতে পারছিলেন না কেউ।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সালাহ। ডি-বক্সে মিসরের এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ