1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

যেকোনও প্রকল্পের বিরুদ্ধে মামলায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

যেকোনও প্রকল্পের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘মামলার কারণে অনেক প্রকল্প বাস্তবায়নে দেরি হয়ে যায়। মামলা যখনই হবে,উদ্যোগী মন্ত্রণালয় যেনো সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে, যাতে প্রকল্প বাস্তবায়ন কোনোভাবে ব্যাহত না হয়।’

একইসঙ্গে প্রকল্পের কর্মকর্তা বদলি হয়ে চলে গেলেও যাতে প্রকল্প বাস্তবায়নে কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মকর্তা চলে যাওয়ায় যাতে প্রকল্প বাস্তবায়নে শূন্যতা তৈরি না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, সিটি করপোরেশনগুলো বা স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য ধীরে ধীরে কীভাবে, কোন প্রতিষ্ঠান কী করবে, কীভাবে অর্গানাইজেশন থাকবে- এটা পুরোটা রিভিজিট করতে হবে। যদিও ‘ঢাকা সিটি করপোরেশনের পুরো টাকাই সরকারের তহবিল থেকে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিব আরও জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ ব্রিজ, কালভার্ট ও পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। কোনও ক্ষেত্রে প্রয়োজন হলে রাস্তা এদিক-ওদিক করতে হবে। বিশেষ করে বিল, হাওড়-বাওড় বাঁচিয়ে রাখতে হবে। কারণ, এগুলো আমাদের লাইফ লাইন।এগুলো ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করে, বিভিন্নভাবে পানি সরবরাহ করে।’ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ