1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল রোধে দীর্ঘ প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এই মরণ ভাইরাসের সংক্রমণমুক্ত রাখতে কয়েক দফায় বাড়িয়ে ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

তবে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হচ্ছে। এ নিয়ে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুই মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ছুটি বাড়ানোর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন। সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখনই স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বৃদ্ধি করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এর আগেই ছুটি বৃদ্ধির বিষয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তবে ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তথ্য মতে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই ভাইরাসের বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ওই দিনই ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ দিকে, করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে পড়ে প্রায় পৌনে দুই কোটি ছেলে-মেয়ে। আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা সোয়া কোটির কিছু বেশি। বাকিরা অন্যান্য স্তরে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ