1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুসংহত করে: এইচ.এম.জসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৫ Time View

দুর্গোৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুসংহত করে। মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। দুর্গাপূজার অন্তনিহিত বাণীই হচ্ছে হিংসা ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আসুন আমরা সবাই মিলে শান্তি কামনায় এবং করোনামুক্ত পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সম্প্রীতির বন্ধন অক্ষুন্নরেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোন অশুভ শক্তি কখনো আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে একথা গুলো বলেন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক, লেখক ও সংগঠক হামিদ মোহাম্মদ জসিম। গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে রাত অবধি তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত দুর্গামন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন মন্দির কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ