1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ: তাপস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ডিএসসিসি মেয়র শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে কাজ করে চলেছেন। তারই দেখানো পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরী মন্দিরসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।

শেখ তাপস ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ডিএসসিসি মেয়রের সাথে এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ