1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রাজস্থানকে হারিয়ে টিকে রইল হায়দরাবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

অবশেষে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার দুবাইয়ে স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা টিকিয়ে রাখল ডেভিড ওয়ার্নারের দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান আর হায়দরাবাদের লড়াইয়ের চেয়ে বড় বিষয় ছিল সাবেক দুই অসি অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াই। স্মিথ যখন অসি অধিনায়ক ছিলেন, তখন সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। দুই সতীর্থের লড়াইয়ে যে জিতে কে হারে সেটাই ছিল দেখার। অবশেষে স্মিথকে হারিয়ে দিলেন ওয়ার্নার।

পয়েন্ট টেবিলে অবস্থানটা খুব বেশি শক্ত-পোক্ত নয়। তবে, আজ যদি রাজস্থানের কাছে হেরে যেতো হায়দরাবাদ, তাহলে নিশ্চিত বলা যায়, টুর্নামেন্ট থেকেই হয়তো ছিটকে যেতো তারা। রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে একই কাতারে উঠে এলেও রান রেটের ব্যবধানে ৫ নম্বরে রয়েছে ওয়ার্নারের দল। সমান ৮ পয়েন্ট রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসেরও।

দুবাইয়ে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য কিছুটা বিপদে পড়েছিল হায়দরাবাদ। ৪ রান করে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ১০ রান করে বিদায় নেন জনি বেয়ারেস্টও। ১৬ রানের মাথায় দলের সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে যখন দুশ্চিন্তায় শেষ হায়দরাবাদ শিবির, তখনই ঘুরে দাঁড়ায় মানিস পান্ডে এবং বিজয় শঙ্কর জুটি।

এই দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৪০ রানের জুটি। ৪৭ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন মানিস পান্ডে। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৮টি। বিজয় শঙ্কর অপরাজিত থাকেন ৫১ বলে ৫২ রানে। ৬টি বাউন্ডারি মারলেও একটিও ছক্কা নেই তার ইনিংসে। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন তারা দুজন।

জোফরা আরচার একাই নেন হায়দরাবাদের ২ উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান। ৩৬ রান করেন সাঞ্জু স্যামসন। ৩০ রান করেন বেন স্টোকস। রায়ান পারাগ ২০ এবং স্মিথ করেন ১৯ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ