1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

আমরা সড়কে একটি মৃত্যুও চাই না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই মৃত্যু ঘটছে, প্রতিটি মৃত্যুই বেদনার, আমরা সড়কে একটি মৃত্যুও চাই না।

জাতীয় সংসদ এলাকায় নিজের বাসভবন থেকে আজ বুধবার ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনা কিছুটা কমে এলেও আঞ্চলিক পর্যায়ে এবং জেলা মহাসড়কে ছোট আকারের যানবাহনের জন্য এবং বেপরোয়া চালনার জন্য দুর্ঘটনা ঘটছে। বুয়েটের সহযোগিতায় চিহ্নিত ১৪৪টি ব্ল্যাকস্পটের মধ্যে ১২১টি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে।

প্রাণহানি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে এরই মধ্যে বেশকিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে সরকারের পাশাপাশি দেশের সবার আন্তরিক প্রয়াসে দেশের সড়ক নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করেছে। জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার চিহ্নিত করে আমরা তা বাস্তবায়ন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ