1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের অপর দলটি অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রাথমিকভাবে বাংলাদেশ যুব দলটি ৬টি ম্যাচ খেলবে। আর যদি ফাইনালে উঠতে পারে জুনিয়র টাইগাররা খেলবে ৭টি ।

২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ দল। আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে বিসিবি। গত ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রাতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের একটি আবাসিক ক্যাম্প সম্পন্ন করেছে দলটি।

দক্ষতা ও মেধার ভিত্তিতে বিশ্বকাপের জন্য একটি চুড়ান্ত দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এ দলটির খেলোয়াড়রাই অংশ নেবে। বিকেএসপিতে গত ১ অক্টোবর নব গঠিত অনূর্ধ্ব-১৯ দলটির দ্বিতীয় আবাসিক ক্যাম্প শুরু হয়েছে।বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানান, ‘ত্রিদেশীয় একটি সিরিজ খেলতে আমাদের অনূর্ধ্ব -১৯ দলটি আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে।’

পূর্ব সূচি অনুযায়ী আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। কাওসার আরও বলেন, ‘বাংলাদেশ ছাড়া সিরিজের অপর দুই দল হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। উভয় দলের বিপক্ষে তিনটি করে আমরা মোট ছয়টি ম্যাচ খেলব। এবং ফাইনালে উঠতে পারলে ৭টি। এখনো পর্যন্ত সিরিজের সূচি আগস্ট মাসেই আছে। তবে সফরের তারিখ আমরা এখনো চুড়ান্ত করিনি। চুড়ান্ত হলে আপনাদের জানাব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ