1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ভিয়েতনামে ব্যারাকে ভূমিধসে ২২ সেনা নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

ভিয়েতনামের মধ্যপ্রদেশ কোয়াং ত্রিতে এক সেনা ব্যারাকে ভূমিধস হয়েছে। রবিবার ভোরের দিকে এ ঘটনায় অন্তত ২২ জন সৈনিক নিখোঁজ হয়েছেন।

অক্টোবরের শুরুর দিকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস শুরু হয়েছে দেশটিতে। ফলে দেশটির মধ্যাঞ্চলে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রোববার সকালের দিকে ভূমিধস হয়।

কয়েক দিন আগে পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই সেনা সদস্য।

ভিয়েতনামের উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভাং গিয়াং আবেগাপ্লুত হয়ে বলেছেন, ‘আমরা আরও একটি নির্ঘুম রাত পার করলাম।’

এর পরই সরকারের পক্ষ থেকে বলা হয়, নিখোঁজ সেনা সদস্যদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সরকার ফেসবুকে একটি পোস্টে বলেছে, ‘প্রাকৃতিক দুর্যোগে আমরা দুজন জেনারেল ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ এত বেশি সামরিক সদস্যকে কখনই হারাইনি।’
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ