1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সরাসরি অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন প্রাথমিকের শিক্ষকরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি হচ্ছে শিক্ষকদের। শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শিক্ষকরা ইএফটি’র (ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষকদের বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হতো সেটি সমাধানে অনেকদিন ধরেই মন্ত্রণালয় কাজ করছিল। খুব দ্রুত বিষয়টি স্থায়ীভাবে সমাধান করা হচ্ছে। শিক্ষকদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার জন্য অর্থ বিভাগের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই ইএফটির মাধ্যমে শিক্ষকদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছানোর ব্যবস্থা সম্পন্ন হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয়ভাবে ইএফটির মাধ্যমে। তবে কিছু ক্ষেত্রে এই ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা এখনও হয়নি।

তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি কার্যক্রম চালু হয়েছে ইএফটির মাধ্যমে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন-ভাতাও ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ