1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

খাত ভিত্তিক নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নগরায়নের সাথে সাথে খাত-ভিত্তিক মহাপরিকল্পনা নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে সহযোগিতা করবে। বিতরণ ও সঞ্চালন খাতে ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে। আগামী দিনের চাহিদার সাথে সম্বনয় করে মানব সম্পদ উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী শুক্রবার অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অফ বাংলাদেশঃ ইস্যু এন্ড অপশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, তেল চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ২০% আর বিদ্যুৎ চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ৮০%। তাই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য নীতিগত সমর্থন প্রয়োজন। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় চার্জিং স্টেশন করে দিবে। অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। উন্নয়ন যত পরিকল্পিতভাবে হবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ তত টেকসই হবে। এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি, নেট মিটারিং সিস্টেম, মাইক্রো ও ম্যাক্রো লেভেলের তথ্য, অটোমেশন, বিনিয়োগ এবং করোনা মাহামারি পরবর্তী জ্বালানি চাহিদা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। তিনি জ্বালানি খাতের পরিকল্পনা ও তার বাস্তবায়ন, আগামী দিনের চাহিদা, আধুনিক প্রযুক্তি, বিশেষ আইন, গ্যাস ও এলএনজির ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে তাঁর প্রবন্ধে আলোকপাত করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সেমিনারে অন্যান্যের মাঝে পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ( একাডেমিক ও আন্তর্জাতিক) ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আত্কিুজ্জামান, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদা ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ