1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

করোনা গেলেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থী স্কুলে ফিরবে না: শঙ্কা ইউনেসকোর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনেসকোর প্রধান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে গতকাল বৃহস্পতিবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

ইউনেসকোর প্রধান দুঃখ প্রকাশ করে বলেন, “অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।”

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন অড্রে আজুলে।

অড্রে আজুলে আরো বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে। মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেসকোর একটি অগ্রাধিকার বলে উল্লেখ করেন ইউনেসকোর প্রধান।

করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারিসহ নানান বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো দেশে করোনার প্রকোপ তুলনামূলকভাবে কমে আসার পরিপ্রেক্ষিতে সতর্কতার সঙ্গে স্কুল খুলে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ