1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১১ লাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৮২ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১১ লাখ ছাড়ালো প্রাণহানির সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৬ হাজারের বেশি। বৃহস্পতিবার, রেকর্ড তিন লাখ ৯৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট আক্রান্ত চার কোটির কাছাকাছি।

দৈনিক মৃত্যুতে গেলো তিনদিন ধরেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আরও ৮৫৫ জন মারা যাওয়ার পর, দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজার ছাড়ালো। নতুন শনাক্তের দিক থেকেও ফের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ১২ হাজার। দিনে ৭ শতাধিক মানুষ মারা গেছে ব্রাজিলেও; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

এদিকে আর্জেন্টিনা, মেক্সিকো ও ইরানেও বেড়েছে করোনায় প্রাণহানি। ফ্রান্সে রেকর্ড ৩১ হাজারের মতো নতুন সংক্রমণ শনাক্ত হলো। এছাড়া দেশটির ৯ শহরে বুধবারই জারি করা হয় রাত্রিকালীন কারফিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ