1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় নতুনমাত্রা সিসিটিভি ফুটেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়ে এসেছে ওই ফাঁড়ির পাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ।

এতে দেখা যায়, ১১ অক্টোবর রাত তিনটা ৯ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে একটি অটোরিকশা থামে। পুলিশ সদস্যদের সাথে স্বাভাবিকভাবেই হেঁটে ফাঁড়ির ভেতরে প্রবেশ করেন রায়হান। সেখানে তিন ঘণ্টা ১৫ মিনিট রাখা হয় রায়হানকে। ভোর ৬টা ২৪ মিনিটে দুই পুলিশ সদস্যের সহযোগিতায় সিএনজিতে উঠতে দেখা যায় রায়হানকে।

অথচ রোববার দিনভর পুলিশ প্রচার করে, ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা ও গণপিটুনির পর ফাঁড়িতে ধরে আনা হয় রায়হানকে। পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে।

স্বজনদের দাবি, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইয়ের তদন্ত দলের কর্মকর্তারা বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। গতকাল রায়হান হত্যা মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। রাতেই মামলার নথি হস্তান্তর করে মহানগর পুলিশ।

এদিকে, রায়হানের স্বজনরা অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। তারা বলেন, গ্রেফতার করা হলে আরও অনেক সত্য বেরিয়ে আসবে। তাছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেক গুণীজন নিহত রায়হানের পরিবারের সাথে দেখা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ