1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফের ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্য সংকটের কারণে সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবারও (১৩ অক্টোবর) ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার সকাল থেকে কে টাইপ ও ছোট ৪-৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কে টাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ফেরি চলাচলের জন্য চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরির তলদেশ প্রায়ই ডুবোচরে ঠেকে যায়। এ কারণে রাতের পুরো সময়ই অনেকদিন ধরেই নিয়মিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সীমিতভাবে কয়েকটি ফেরি দিনে চলতো। সোমবার থেকে আবারও ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কি-না তার নিশ্চয়তা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ