1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

আদাবরে গার্মেন্টসকর্মী গণধর্ষণ: দু’জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

সাড়ে তিন বছর আগে রাজধানীর আদাবরে এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অপরদিকে পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম ও আনোয়ার বয়তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা এ তথ্য জানান।

২০১৭ সালের ২০ জানুয়ারি গার্মেন্টসকর্মী ওই তরুণী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফিরছিলেন। আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজীব, হাসানসহ অজ্ঞাত আরও দু’জন ভুক্তভোগী তরুণীর পথ গতিরোধ করে টেনে-হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় পরদিন ধর্ষণের শিকার ওই তরুণীর মা আদাবর থানায় মামলা দায়ের করেন। পুলিশের পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ