1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ছেলে সন্তানের বাবা হলেন মিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫১ Time View

ছেলে সন্তানের বাবা হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আজ শনিবার সকাল ১০টায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।

জানা যায়, মা ও ছেলে দুজনই সুস্থ আছে। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ। শিশুটির নাম এখনো জানানো হয়নি।

এ নিয়ে মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সাথে ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। ঢাকঢোল না বাজিয়ে ঘরোয়া পরিবেশেই হঠাৎ করে শুভকাজটি সম্পন্ন করেছিলেন এই তরুণ ক্রিকেটার। গত বছর ওই সময়টাতে নিউজিল্যান্ড সফরের ধাক্কার পরে জাতীয় বেশ কয়েকজন ক্রিকেটারই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাদের মধ্যে মিরাজও একজন।

বিয়ের দেড় বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন মিরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ