1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

গতবছরের ১ হাজার দুর্ঘটনায় দায়ী গ্যাস লিকেজ: ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

কখনো অন্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার বলি, কখনো দেখভালের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানীতে গ্যাস পাইপলাইন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৯ সালে প্রায় ১ হাজারটি দুর্ঘটনার পেছনে দায়ী গ্যাস লিকেজ।

আবারো রাজধানীতে গ্যাস লিকেজ। তবে এবারের কারণ, সিটি করপোরেশনের সুয়ারেজ লাইন মেরামত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তিতাসের পাইপলাইন। রাজধানীতে প্রায়ই বিভিন্ন উন্নয়ন কাজ কিংবা সেবা সংস্থাগুলোর লাইন মেরামত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস এমআরটি পাইপলাইন। রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় কমপক্ষে ৪ বার MRT প্রকল্পের কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন।

সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়া, ফার্মগেট, ডেমরায় মূল সড়কে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনেও রয়েছে কখনো ওয়াসার লাইন, কখনো বা মেট্রোরেল প্রকল্পের কাজ, কখনো বা অন্যান্য উন্নয়ন কাজের ফলে হয়েছে।

তিতাসের তথ্য মতে, গত ২০১৯ সাল থেকে ২৫টির বেশি বড় ধরনের গ্যাস লিকেজ হয়েছে অন্য সংস্থাগুলোর কাজের কারণে। এর বাইরে এ রকম ছোটোখাটো ঘটনা আছে শতাধিক। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বারবার ঘটা দুর্ঘটনা ঠেকাতে আধুনিক প্রযুক্তি নিরভর ম্যাপিং এর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।

নগর পরিকল্পনাবিদ হাবিবুর রহমান বলেন, জিপিএস লাইডার সিস্টেম বলে টেকনোলজি রয়েছে যার মাধ্যমে সংস্থাগুলো নিজেদের ম্যাপিং করতে পারবে।

রয়েছে মুদ্রার উল্টো পিঠও। তিতাসের গাফিলতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস পাইপলাইন। নারায়ণগঞ্জ বিস্ফোরণ যার সবশেষ উদাহরণ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৯ সালে প্রায় ১ হাজারটি দুর্ঘটনার পেছনে দায়ী গ্যাস লিকেজ। বিশেষজ্ঞরা বলছেন, লিকেজজনিত দুর্ঘটনা ঠেকাতে তিতাসের লাইন সার্ভের কোনো বিকল্প নেই।

ফায়ার সার্ভিসের একজন বলেন, যেহেতু কোন ডিজিটাল ম্যাপিং নেই, কোন ব্যবস্থা নেই পাইপলাইনগুলো চিহ্নিত করা যায়, তাই অন্য ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ৩০-৪০ বছরের পুরোনো লাইন বদলে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ