1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মইনুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মইনুর রহমান কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীর বাড়িতে যান। এ সময় স্কুলছাত্রীর পিতা-মাতা বাঁশ কাটতে যাওয়ায় বাড়ির বাইরে ছিল। বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর রহমান ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

তিনি বলেন, এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানতে পেরে মেয়েটির বাবা ও এলাকার মানুষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে মইনুর রহমানকে গ্রেফতার করেন। এর আগেও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

তবে মইনুর রহমানের পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানাে হয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ