1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মেসির গোলে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুভসূচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণের লড়াইটা দুর্দান্তভাবে শুরু করল আর্জেন্টিনা ফুটবল দল। সমীহ জাগানিয়া দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করল লিওনেল মেসির দল।

মাত্র দুই দিন অনুশীলন করে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করেছে আর্জেন্টিনা। খেলোয়াড়দের ভ্রমণক্লান্তি তো ছিলই, এর সঙ্গে করোনাবিধি নিয়েও ছিল কঠোরতা। তা ছাড়া খেলার মূল যে শক্তি, সেই দর্শকও নেই গ্যালারিতে। নিজেদের মাঠ হলেও তাই কঠিন পরীক্ষার সামনে পড়ে আলবিসেলেস্তেরা। তাছাড়া গত রাশিয়া বিশ্বকাপে বাছাইয়ের শুরুর স্মৃতিও চোখ রাঙাচ্ছিল। এই ইকুয়েডরের বিপক্ষেই যে মেসিদের হার দিয়ে শুরু হয়েছিল সেবারের বিশ্বকাপ বাছাই!

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে জয়ে শুরু হয়েছে তাদের কাতার বিশ্বকাপের বাছাই। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে ওঠা আর্জেন্টিনা ১৩তম মিনিটে এগিয়ে যায় মেসির পেনাল্টি গোলে। বার্সেলোনা তারকার পাস ধরে লুকাস ওকাম্পোস ওভারল্যাপ করে ঢুকে পড়েন ডি বক্সে। কিন্তু তাকে কড়া ট্যাকল করতে গিয়ে ইকুয়েডর ডিফেন্ডার পেরভিস এস্তুপিয়ান করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

স্পট কিক নিতে আসা মেসি ডান প্রান্ত দিয়ে বল জড়িয়ে দেন জালে। বল ইকুয়েডর গোলকিপারের হাতে ছোঁয়া দিলেও গতি থাকায় বিশ্বকাপ বাছাইয়ের মিশন মেসি শুরু করেন গোল উদযাপন করে।

এগিয়ে যাওয়ার পরও প্রথমার্ধে বেশ কয়েকবার ইকুয়েডরের রক্ষণের পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা। যদিও গোলের দেখা পায়নি। ৩০তম মিনিটে নিকোলাস তাগিয়াফিকোর চিপ ওকাম্পোস নিয়ন্ত্রণে নিলেও বল এত উঁচুতে ছিল যে এই উইঙ্গার ছোট বক্সের ভেতর ঢেলে দিয়েছিলেন লাউতারো মার্টিনেজকে উদ্দেশ করে। কিন্তু তার আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ‘ক্লিয়ারে’ কর্নার হয়ে যায়।

প্রথম ৪৫ মিনিট আর্জেন্টিনার দাপটে সে রকম কোনো সুযোগই তৈরি করতে পারেনি ইকুয়েডর। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে যোগ করা সময়ে রেনাতো ইবারার ফ্রি কিক দূরের পোস্টে খুঁজে নিয়েছিল ফেরিগ্রাকে, যদিও তার আগেই অফসাইডের ফাঁদে পড়েন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা পায় ম্যাচের সবচেয়ে সুন্দর সুযোগটি। মার্তিনেজের হেড একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন ওকাম্পোস, শটও নিলেন গোলমুখে, কিন্তু সেভিয়া উইঙ্গারের আড়াআড়ি মাটি কামড়ানো শটটি ঝাঁপিয়ে প্রতিহত করেন সফরকারী গোলকিপার।

আরেকবার মেসির গোলমুখে নেওয়া শট ইকুয়েডরের এক ডিফেন্ডারের হাতে লেগে দিক পাল্টে না গেলে ব্যবধান বাড়তে পারত আর্জেন্টিনার। তবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাই অভিযানের শুরুতে নায়ক সেই মেসিই। তার নেওয়ার পেনাল্টি শটটাই গড়ে দিয়েছে ব্যবধান।

দিনের অন্য দুই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে ও পেরু এবং চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। উরুগুয়ের জয়ে গোল দুইটি করেছেন লুইস সুয়ারেজ ও ম্যাক্সিমিলানো গোমেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ