1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনার নেতৃত্বে আজ সন্ধ্যায় সিভিএফ’র ভার্চুয়াল সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ইস্যুতে আজ বুধবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের ভার্চ্যুয়াল একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান, কপ-২৬-এর আয়োজক ও সহ-আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি ও নেদারল্যান্ডস; সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডররা ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারেরা এতে উপস্থিত থাকবেন।

জিসিএর সঙ্গে ঢাকা ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে আজ বুধবার সন্ধ্যা ৭টায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিভিএফ নেতারা এবং অন্য বক্তারা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম এবং অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করবেন।

২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্বপালন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এটি জিসিএ ও সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সিভিএফ সচিবালয় হিসেবেও কাজ করবে। সিভিএফ হচ্ছে উষ্ণ গ্রহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক অংশীদারত্ব।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারগুলোর জন্য একটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ